ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পলাশে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কয়েকটি স্থানে আগুন ধরে যায়। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, দুর্বৃত্তরা ব্যাংকের শাখাটিতে অন্তত চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ব্যাংকটির নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি শব্দ শুনতে পান। এরপর পোড়া গন্ধ পেয়ে গেট খুলে ওপরের কর্মকর্তাকে ডাকেন। বাইরে বের হয়ে আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নেভান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।
এ বিষয়ে পলাশ থানার সেকেন্ড অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে পরে জানাবেন।
এ ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি ব্যাংকটিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- প্রেসক্লাবের সামনে কঠোর অবস্থানে নিবন্ধিত শিক্ষকরা