ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসিকে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন—এমন সংবাদ সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার এক প্রতিবাদলিপিতে তিনি এ দাবি করেন।
প্রতিবাদলিপিতে চিফ প্রসিকিউটর জানান, তিনি ব্যক্তিগতভাবে গত ১৮ ও ১৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর আইটেমের শুনানিতে অংশ নেন। দুই দিনই আপিল বিভাগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকসহ অন্যান্য আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম বলেন, গতকাল অথবা আজ ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন কোনো মন্তব্য প্রধান বিচারপতি করেননি। প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে যে বক্তব্য প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, এ ধরনের সংবাদে চিফ প্রসিকিউটর হিসেবে তিনি খুবই মর্মাহত হয়েছেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে প্রধান বিচারপতি কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদেই বিবৃতি দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এবার বহিষ্কার শিক্ষার্থী
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ