ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ-মালদ্বীপের সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের জনগণের অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধ এ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। এ সম্পর্ক আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। স্পিকার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে। সংসদে বিরোধী দলও সক্রিয় ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান সংসদের নারী সদস্যদের দক্ষতা ও প্রশিক্ষণের প্রশংসা করে স্পিকার বলেন, তাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাতে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় ককাস গঠন, পর্যটনশিল্পের বিকাশ এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মতবিনিময় হয়।
এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে জাতীয় সংসদের আগামী অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান। সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এবার বহিষ্কার শিক্ষার্থী
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ