×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা

২০২৬ নভেম্বর ১৫ ১৫:২০:২৭

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলাটিতে এটিই দলটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকযোগে শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে জেলা শহরে প্রবেশ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে তাঁরা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে।

একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দেন তাঁরা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী লগি-বৈঠা হাতে অংশ নেন।

এদিকে, এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে শহরের লঞ্চঘাট ও বাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।

কর্মসূচি চলাকালে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো দৃশ্যমান ঘটনা দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সব মিলিয়ে জেলা শহরজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ