×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

জামালপুরে তারযুক্ত বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

২০২৬ নভেম্বর ১৫ ১২:২৭:২১

জামালপুরে তারযুক্ত বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: জামালপুর পৌর শহরের রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা তারযুক্ত বোমাসদৃশ একটি বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের শফির মিয়ার বাজার এলাকার জরিনা মিয়া উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যায় ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত বস্তুটি দেখতে পান কয়েকজন পথচারী। বস্তুটির দুই পাশে তার সংযুক্ত থাকায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান তাঁরা।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্য (এসআরবি), আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ওভারপাসের আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেন। জনসাধারণের নিরাপত্তায় ওই এলাকায় চলাচল সীমিত করা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তা চাওয়া হয়।

রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে দুই ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি ওভারপাস থেকে বস্তুটি সরিয়ে বিদ্যালয় মাঠের খোলা জায়গায় নিয়ে যায়। সেখানে বিকট শব্দে সেটি নিষ্ক্রিয় করা হয়।

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানিয়েছেন, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি নিষ্ক্রিয় করেছে। তবে সেনাবাহিনী নিশ্চিত না করা পর্যন্ত এটি বোমা, নাকি অন্য কোনো বস্তু, তা বলা যাবে না।

তিনি আরও জানান, কয়েক দিন ধরে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর নানা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। পতিত স্বৈরাচারের দোসর ও গুপ্তচররা এসব কর্মকাণ্ডে জড়িত। ঘটনাটিও সেই অপতৎপরতার অংশ বলে তিনি মনে করেন।

এদিকে সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি গুজবে কান না দেওয়ার অনুরোধও করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ