×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি

২০২৬ নভেম্বর ১০ ১৬:৪৬:৫৫

অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অস্থায়ী কার্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি যেতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৮ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহিদুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি সংরক্ষিত আবাসিক এলাকায় অবস্থিত। বর্তমানে সেখানে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ ও অতি গোপনীয় কার্যক্রম চলছে। এ কারণে পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের কার্যালয়ে সরাসরি না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিকল্প মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের মুঠোফোন নম্বর ০১৩৩৫২২২২০৩ এবং রেজিস্ট্রারের মুঠোফোন নম্বর ০১৩৩৫২২২২০২-এ যোগাযোগ করা যাবে।

এ ছাড়া অনলাইন কার্যক্রমসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://dcu.ac.bd) সাপোর্ট টিকিট তৈরি করে আবেদন করা যাবে।

পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত