ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, যুবদল কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ-পাটগাতী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশের একটি গাড়িতেও আগুন দেন নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই টুঙ্গিপাড়ার পাটগাতী স্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সড়কটিতে অবস্থান নেন।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পাটগাতীতে অবস্থিত উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা-পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশের টিয়ারশেল নিক্ষেপের পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের (এডিশনাল এসপি) গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ