ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচটি বেসরকারি কলেজ জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তালিকায় রয়েছে বগুড়ার তিনটি, রংপুরের একটি এবং পঞ্চগড়ের একটি কলেজ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-২) ফজলুল হক মনি স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, পাঁচটি বেসরকারি কলেজের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। কলেজগুলোর নামের পাশে উল্লেখ করা কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটি কাজ করবে।
পরিদর্শনের জন্য নির্বাচিত কলেজগুলো হলো বগুড়ার মোকামতলায় অবস্থিত মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ এবং ধুনটের জি. এম. সি ডিগ্রী কলেজ। এ ছাড়া তালিকায় রয়েছে রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয় এবং পঞ্চগড় সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ।
আদেশ অনুযায়ী, মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় পরিদর্শন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক। মিঠাপুকুর মহাবিদ্যালয় পরিদর্শনের দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক।
অন্যদিকে, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ পরিদর্শন করবেন অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-১)। জি. এম. সি ডিগ্রী কলেজ পরিদর্শন করবেন সহকারী পরিচালক (কলেজ-৪)। আর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরিদর্শন করবেন সহকারী পরিচালক (কলেজ-২) ও সহকারী পরিচালক (কলেজ-৪)।
আদেশে পরিদর্শন কমিটিকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করে সংযুক্ত ছক অনুযায়ী জরুরি ভিত্তিতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া পরিদর্শনকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী যাতায়াত ও দৈনিক ভাতা (টি.এ ও ডি.এ) পাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসিতে পাস করতে পারেননি প্রায় অর্ধেক পরীক্ষার্থী
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- জাতীয় সংসদে ইউএনডিপির ইয়ং ফেলোশিপ, আবেদন করতে পারবেন যারা
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)