ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি (বিশেষ) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ পরীক্ষা নেওয়া হবে। একই মাসের শেষে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাওয়া ৪ লাখের বেশি শিক্ষার্থী এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসতে পারবেন না।
অন্যদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। গত শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশের পরদিন, ১ নভেম্বর (রোববার) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে ২৭ নভেম্বর।
এদিকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানো যেতে পারে। তিনি বলেন, ‘যেহেতু আমাদের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় এবং এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় প্রায় একই সময়ে। তাই আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে আমরা প্রশাসনের সবাই একমত। তবে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।’
সময়সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তিযুদ্ধ শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর ‘বিজ্ঞান ইউনিট’, ১৯ ডিসেম্বর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ২২ ডিসেম্বর ‘চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)’ এবং ২৬ ডিসেম্বর ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, ভর্তি কার্যক্রম একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। পরীক্ষা শুরুর তিন থেকে চার মাস আগে আবেদন গ্রহণ, পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশসহ পুরো কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়। সাধারণ ভর্তি কমিটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির সুপারিশের ভিত্তিতে এ সূচি চূড়ান্ত হয়। এ অবস্থায় মাঝপথে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হলে পুরো প্রক্রিয়ায় বিপর্যয় দেখা দিতে পারে। এ কারণে পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু