ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ফের ৪৮ ঘন্টার অবরোধ সাজেকে
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির সাজেকে আগামী বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ নভেম্বর) ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। সাজেক পর্যটন সড়ক চালু রাখা এবং পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সদস্যসচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১১, ১৫, ২২ ও ২৩ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর বিভিন্ন পর্যায়ে অবরোধের কারণে সাজেক পর্যটন সড়ক, স্থানীয় পর্যটনশিল্প ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী, যানবাহনের মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট অনেকের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। পাশাপাশি স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারায় নষ্ট হচ্ছে। এতে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।’
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ‘আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলগুলো অস্ত্রশক্তি ও জরিমানার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে অবরোধ পালনে বাধ্য করছে। বিশেষ করে নারী ও শিশু-কিশোরদের জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করা হচ্ছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মাধ্যমে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলেও দাবি করেছে সংগঠনটি।’
এতে আরও বলা হয়, ‘গত ১ নভেম্বর সাজেক সড়কে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির অবরোধ পালনের পর স্থানীয় জনগণের কথা বিবেচনা করে ২ নভেম্বর থেকে অবরোধ বন্ধ করার কথা ছিল সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের। কিন্তু তারা অবরোধ বন্ধ না করে সশস্ত্র দলের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। এ পরিস্থিতিতে স্থানীয় জনগণের দুর্ভোগ নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।’
এ পরিস্থিতিতে সাজেক পর্যটন সড়ক দ্রুত সচল করা এবং পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর শান্তিপূর্ণ ও সর্বাত্মক গণতান্ত্রিক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে তারা।
অবরোধের মধ্যেও জরুরি সেবা ও প্রয়োজনীয় পণ্য পরিবহন স্বাভাবিক রাখার কথা জানিয়েছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ফায়ার সার্ভিস, চিকিৎসাসামগ্রী, গণমাধ্যম এবং জরুরি খাদ্যদ্রব্য বহনকারী যানবাহন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু