×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

২০২৬ অক্টোবর ২৮ ১৩:২৫:২৪

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

ডুয়া ডেস্ক: অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরে আট ধরনের পদে ৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতভুক্ত এসব পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় সঞ্চয় অধিদপ্তর

পদসংখ্যা: ৮ পদে মোট ৯৫ জন

চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ

আবেদন শুরুর সময়: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা

কোন পদে কত নিয়োগ

১. হিসাবরক্ষক

পদসংখ্যা ৯টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা ৯টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে।

৩. উচ্চমান সহকারী

পদসংখ্যা ৯টি। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৪. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা ৯টি। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে।

৫. গাড়িচালক

পদসংখ্যা ৮টি। বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইস্যু করা হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। চালনায়ও দক্ষতা থাকতে হবে।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা ৮টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

৭. ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা ৫টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৮. অফিস সহায়ক

পদসংখ্যা ৩৩টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্তত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা ও আবেদন ফি

২০২৬ সালের ১ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পদভেদে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য ফি ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা। বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আবেদন ওয়েবসাইটেপ্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময় রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল মাপে আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট।

আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে সংশ্লিষ্ট আবেদন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত