×

ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

আকিজ গ্রুপে আইটি বিভাগে চাকরি, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

২০২৬ অক্টোবর ২৪ ২২:০০:১৪

আকিজ গ্রুপে আইটি বিভাগে চাকরি, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি সাপোর্ট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ২২ অক্টোবর প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনও শুরু হয়েছে একই দিন থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আকিজ গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

বিভাগ: আইটি সাপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, হাসপাতালে ভর্তিকালীন সহায়তা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০ থেকে ২৫ বছর।

কর্মস্থল: ঢাকা।

কর্মক্ষেত্র: অফিসে।

আবেদনের যোগ্যতা

- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

- হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম ও নেটওয়ার্কসংক্রান্ত সমস্যা শনাক্ত ও সমাধানে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সিসিটিভি, বায়োমেট্রিক ডিভাইস ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নির্ণয় ও সমাধানের সক্ষমতা থাকতে হবে।- সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে [এখানে ক্লিক করুন]।

আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬।

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে [এখানে ক্লিক করুন]।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চাকরি এর অন্যান্য সংবাদ