×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ

২০২৬ অক্টোবর ১৯ ১৯:৩৬:৪৩

COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর পরিকল্পনা, সহনশীল অবকাঠামো, সহজলভ্য জলবায়ু অর্থায়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘COP31-এর জন্য ন্যায্য রূপান্তরের অগ্রাধিকার: জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, ক্লাইমেট পার্লামেন্ট, CLEAN, ReGlobal, NEXT50, প্রচেষ্টা ফাউন্ডেশন, Climate Connects এবং আমরাই আগামীর যৌথ আয়োজনে সংলাপটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেন, এমপি। তিনি নগর জলবায়ু সহনশীলতা জোরদার, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও অংশীজনদের সহযোগিতার ওপর গুরুত্ব দেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া প্রকল্পের পাশাপাশি নাগরিক সমাজের সুপারিশ বাস্তবায়নের আশাও ব্যক্ত করেন তিনি।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। দ্বিতীয় প্রবন্ধ উপস্থাপন করেন CLEAN-এর প্রধান নির্বাহী ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (BWGED) সদস্যসচিব হাসান মেহেদী। আলোচনায় ন্যায্য রূপান্তর, শ্রমিকদের অধিকার, জীবিকা সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়। উদ্বোধনী বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

গোলটেবিল আলোচনায় সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, আইসিটি খাত, নাগরিক সমাজ, এনজিও, গণমাধ্যম ও তরুণ প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ নিয়ে মতবিনিময় করেন।

COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ুবিষয়ক প্রচার ও নীতিগত উদ্যোগ জোরদার করতে সংলাপে বিভিন্ন সুপারিশ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব সুপারিশ নিয়ে একটি অ্যাডভোকেসি ডকুমেন্ট তৈরির পরিকল্পনা রয়েছে, যা নীতিনির্ধারক এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে পরবর্তী আলোচনা ও সম্পৃক্ততায় সহায়ক হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ