ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: দেখে নাও প্রশ্নের কাঠামো ও নম্বর বণ্টন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬ সামনে রেখে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রকাশ করা হয়েছে বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বণ্টন। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রকাশিত এ কাঠামো অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে মোট ১০০ নম্বরে, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
কোন বিষয়ে কত নম্বর?
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ের মধ্যে বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে এবং প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ নম্বর করে নির্ধারণ করা হয়েছে।
১. বাংলা: ১০০ নম্বর
বাংলা বিষয়ে কবিতা লিখন, শব্দার্থ, বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, বহুনির্বাচনি, বিপরীত ও সমার্থক শব্দ, সংক্ষিপ্ত প্রশ্ন, মূলভাব, ব্যাকরণ, অনুচ্ছেদ, যুক্তবর্ণ, এককথায় প্রকাশ, ফরম পূরণ, আবেদনপত্র ও রচনা থাকবে।
গুরুত্বপূর্ণ নম্বর বণ্টন:
কবিতার প্রথম ৮ পঙ্ক্তি লিখন: ১০শব্দার্থ ও বাক্য গঠন: ১০সংক্ষিপ্ত প্রশ্ন: ২৩মূলভাব লিখন: ৫ব্যাকরণ ও ভাষারীতি: ১৫ফরম পূরণ/আবেদনপত্র: ৫রচনা: ১২
২. ইংরেজি: ১০০ নম্বর
ইংরেজি বিষয়ে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ বা সংলাপ থেকেও প্রশ্ন থাকবে।
প্রশ্নের ধরন:
Word meaning ও True/FalseMake meaningful sentencesComprehension questionsFill in the blanksParts of Speech ও TenseSuffix ও PrefixWH QuestionsRearrangementCapitalization ও PunctuationForm fill-upLetter/Application/EmailShort Composition
চিঠি, আবেদনপত্র বা ই-মেইল লেখায় ১০ নম্বর এবং Short Composition-এ ১০ নম্বর থাকবে।
৩. গণিত: ১০০ নম্বর
গণিত বিষয়ে বহুনির্বাচনি, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন ও সমস্যা সমাধান থাকবে।
নম্বর বণ্টন:
বহুনির্বাচনি: ১০শূন্যস্থান পূরণ: ১০সংক্ষিপ্ত উত্তর: ১৬সমস্যা সমাধান: ৬৪
সমস্যা সমাধানের ক্ষেত্রে চার প্রক্রিয়া, লসাগু ও গসাগু, সাধারণ ও দশমিক ভগ্নাংশ, গড়, শতকরা, পরিমাপ, সময়, ক্ষেত্রফল, জ্যামিতি এবং উপাত্ত বিন্যস্তকরণ থেকে প্রশ্ন থাকবে।
বিশেষ নির্দেশনা: গণিতের ৪ থেকে ৯ নম্বর প্রশ্নের উত্তর সমাধানসহ লিখতে হবে। শুধু চূড়ান্ত উত্তর লিখলে নম্বর পাওয়া যাবে না।
৪. প্রাথমিক বিজ্ঞান: ৫০ নম্বর
বহুনির্বাচনি: ৫শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা: ৫মিলকরণ: ৪সংক্ষিপ্ত উত্তর: ১২বিস্তৃত উত্তর: ২৪
৫. বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ৫০ নম্বর
বহুনির্বাচনি: ৫শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা: ৫মিলকরণ: ৪সংক্ষিপ্ত উত্তর: ১২বিস্তৃত উত্তর: ২৪
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভালো ফল করতে শুধু মুখস্থনির্ভর প্রস্তুতি যথেষ্ট নয়। প্রতিটি বিষয়ের পাঠ্যবই ভালোভাবে পড়ার পাশাপাশি অনুধাবন, প্রয়োগ ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে হবে।
বিশেষ করে গণিতে নিয়মিত সমাধান অনুশীলন, বাংলায় কবিতা ও রচনা লেখা এবং ইংরেজিতে Grammar, Comprehension ও Writing অংশে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বণ্টন অনুসরণ করে এখন থেকেই পরিকল্পিত প্রস্তুতি নিলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করার সুযোগ পাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর