×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর

২০২৬ নভেম্বর ২৪ ১৪:২৮:৫৯

ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর

ডুয়া ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ডাইকিন প্রজেক্ট বিভাগে ‘সেলস ইঞ্জিনিয়ার (এইচভিএসি)’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস পাবেন।

নিয়োগের বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড

পদের নাম: সেলস ইঞ্জিনিয়ার (এইচভিএসি)

বিভাগ: ডাইকিন প্রজেক্ট

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: যোগাযোগ, আলোচনা ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস স্যুটের এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: চট্টগ্রাম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, প্রতিবছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত