×

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু

২০২৬ নভেম্বর ২০ ১০:৪৪:০৫

টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পাঁচটি পদে ১০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম ও শর্ত অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে টিসিবির নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

চাকরির ধরন: সরকারি চাকরি

পদসংখ্যা: ৫টি

নিয়োগ দেওয়া হবে: ১০ জন

আবেদন শুরুর তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৬

পদ ও যোগ্যতা

১. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১টি

বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী

২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩টি

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ

৩. সংরক্ষণ ও বিক্রয় সহকারী

পদসংখ্যা: ১টি

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ

৪. টেলেক্স অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ

৫. অফিস সহায়ক

পদসংখ্যা: ৪টি

বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া ও নিয়োগের বিস্তারিত শর্ত জানতে [এখানে ক্লিক করুন]।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত