×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোটের ঘোষণা 

২০২৬ নভেম্বর ১৬ ১৬:২৫:৫৩

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোটের ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোট হবে, তা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১০ ডিসেম্বরের আগে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তিন দিন ধরে এ আলোচনা চলবে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হয়নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

ইমামুল

ট্যাগ: ইসি নির্বাচন কমিশন নির্বাচন প্রস্তুতি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের তফসিল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন ইউপি নির্বাচন ইউনিয়ন পরিষদ ভোট ২১ জানুয়ারি ভোট প্রথম ধাপের ইউপি নির্বাচন ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ১৩১টি উপজেলা পাঁচ ধাপে ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপের নির্বাচন তৃতীয় ধাপের নির্বাচন চতুর্থ ধাপের নির্বাচন পঞ্চম ধাপের নির্বাচন ৫০ দিন আগে তফসিল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ নির্বাচন কমিশনের সংলাপ ১০ ডিসেম্বর তিন দিনের সংলাপ স্মার্ট জাতীয় পরিচয়পত্র স্মার্ট এনআইডি এনআইডি উৎপাদন ও বিতরণ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত