ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন পুরো প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: বিদেশ ভ্রমণ, শিক্ষা, চিকিৎসা কিংবা দাফতরিক কাজে পাসপোর্ট গুরুত্বপূর্ণ একটি নথি। বাংলাদেশে বর্তমানে চালু রয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ঘরে বসেই অনলাইনে এর আবেদন করা যায়। আবেদন জমা দেওয়া থেকে শুরু করে ছবি তোলা, বায়োমেট্রিক তথ্য প্রদান এবং পাসপোর্ট সংগ্রহ প্রতিটি ধাপেই রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া।
অনলাইনে আবেদন যেভাবে
ই-পাসপোর্টের আবেদন করতে প্রথমে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এতে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ দিতে হবে। আবেদন করার সময় নিজের সুবিধা অনুযায়ী সাক্ষাতের তারিখ নির্বাচন করা যায়। তবে নির্ধারিত দিনে আসন খালি থাকা সাপেক্ষে ওই তারিখ নিশ্চিত হবে।
১৮ বছর বা তার বেশি বয়সী আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য দিতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রয়োজন হবে জন্মনিবন্ধন সনদের তথ্য। আবেদন জমা দেওয়ার পর ফরমটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
পাসপোর্টের ফি জমা
আবেদন সম্পন্ন হলে নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের ফি জমা দিতে হবে। এ জন্য প্রিন্ট করা আবেদনপত্র ও প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংকে নির্ধারিত ফি জমা দেওয়া যায়। ব্যাংক থেকে পাওয়া রসিদ নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
পাসপোর্টের ফি
৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের সাধারণ, এক্সপ্রেস ও সুপার এক্সপ্রেস ফি যথাক্রমে ৪ হাজার ২৫, ৬ হাজার ৩২৫ ও ৮ হাজার ৬২৫ টাকা। ১০ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে এই ফি যথাক্রমে ৫ হাজার ৭৫০, ৮ হাজার ৫০ ও ১০ হাজার ৩৫০ টাকা।
অন্যদিকে, ৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি যথাক্রমে ৬ হাজার ৩২৫, ৮ হাজার ৬২৫ ও ১২ হাজার ৭৫ টাকা। ১০ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে ফি যথাক্রমে ৮ হাজার ৫০, ১০ হাজার ৩৫০ ও ১৩ হাজার ৮০০ টাকা।
ছবি ও বায়োমেট্রিক তথ্য প্রদান
নির্ধারিত দিনে আবেদনপত্র, এনআইডি বা জন্মনিবন্ধন সনদ এবং পেশাগত পরিচয়পত্র নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে। কর্মকর্তারা আবেদন যাচাইয়ের পর ছবি তুলবেন এবং আঙুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান ও ডিজিটাল স্বাক্ষর গ্রহণ করবেন।
ছবি তোলার সময় রঙিন পোশাক পরতে হবে। মুখে মেকআপ, কপালে টিপ কিংবা চোখের স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন করে এমন কিছু ব্যবহার করা যাবে না। ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার সময় আবেদনপত্রে উল্লেখ করা সব তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি। কোনো ভুল থাকলে তখনই তা সংশোধনের বিষয়টি জানাতে হবে।
সব প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীকে ডেলিভারি রসিদ দেওয়া হবে। ওই রসিদে উল্লেখ করা তারিখ অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
পুলিশ ভেরিফিকেশন
প্রথমবার পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন। তবে সাধারণ রি-ইস্যুর ক্ষেত্রে এটি প্রয়োজন হয় না। বাবার নাম, স্থায়ী ঠিকানা বা বৈবাহিক অবস্থার মতো গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করে পাসপোর্ট রি-ইস্যু করতে চাইলে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হতে পারে।
নিজ এলাকার পাসপোর্ট অফিসে আবেদন
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আবেদনকারীদের নিজ নিজ এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আবেদন করার পরামর্শ দেয়। এতে ঢাকার আগারগাঁওসহ বড় পাসপোর্ট অফিসগুলোর ওপর অতিরিক্ত চাপ কমবে এবং আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ