×

ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

২০২৬ নভেম্বর ০৫ ১৫:৩১:৫৭

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক এ বৃত্তি দেওয়া হবে।

এ ছাড়া চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং তাঁদের মেধার যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পাবেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব শিক্ষার্থীর অবগতির জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা... বিস্তারিত