×

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

২০২৬ অক্টোবর ২৯ ২২:০৪:৫৪

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন রাতুল। এর আগে একই দিনে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশের কিশোররা।

এ নিয়ে টুর্নামেন্টে নয় ম্যাচ খেলে পঞ্চম জয় তুলে নিল বাংলাদেশ। এক দিনে দুটি ম্যাচ জিতে ফাইনালে ওঠার পথে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দলটি। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের কিশোররা। চতুর্থ ম্যাচে বুরুন্ডির কাছে ২-০ গোলে পরাজিত হয় তারা।

তবে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় দলটি। এরপর টুর্নামেন্টের ই-টায়ারে শেষ বত্রিশের লড়াইয়ে সিশেলসের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে পরের রাউন্ডে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষ ষোলোর ম্যাচেও একই ধরনের লড়াইয়ের মুখে পড়ে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি।

কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা। এখন শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মাঠে নামবে দলটি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত