×

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নিয়োগে বঞ্চিত আইনজীবীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে: ডেপুটি স্পিকার

২০২৬ অক্টোবর ২৯ ২১:০৫:১৪

নিয়োগে বঞ্চিত আইনজীবীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরিয়ে নেওয়া যাবে না। বিগত সময়ে দেশকে যে রসাতলে নেওয়া হয়েছে, তা আবার জাগিয়ে তুলতে সময় ও ধৈর্য প্রয়োজন। সরকারি নিয়োগে বঞ্চিত আইনজীবীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তাঁদের সব প্রত্যাশা হয়তো একদিনে পূরণ হবে না। তবে আগামী দিনে পর্যায়ক্রমে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি নিয়োগ দেওয়া হবে। যাঁরা বঞ্চিত ছিলেন, তাঁদের মূল্যায়নের মাধ্যমে পদগুলো পূরণ করার অনুরোধ জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এ অঞ্চলের মানুষের একাগ্রতা ছিল। আন্দোলন-সংগ্রামেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আইনজীবীদের সামাজিক দায়িত্বের বিষয়টি তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, আইনজীবীরা সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তি। রাজনৈতিক কর্মীদের একটি দৃষ্টিভঙ্গি রয়েছে, অন্যদিকে আইনজীবী হিসেবে তাঁদের অনেক দায়িত্ব। আদালতে আইনের শাসনের কথা বলার পাশাপাশি সমাজের অন্যায়-অবিচার দূর করতেও তাঁদের কাজ করতে হয়।

সভায় জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, হবিগঞ্জ আইনজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী বার। বিএনপি সরকারের সময়ে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এ সমিতিকে অনুদান দিয়েছিলেন। বর্তমানে সমিতিতে প্রায় ৮০০ আইনজীবী রয়েছেন, কিন্তু তাঁদের বসার পর্যাপ্ত জায়গা নেই। এ কারণে আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম, কামাল উদ্দিন আহমেদ সেলিম ও আফতাব উদ্দিন প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত