ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে চারটি ধাপে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট convocation.du.ac.bd-এ প্রবেশ করে আবেদন করতে পারবেন। আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদনপ্রক্রিয়ার প্রথম ধাপ শেষ করতে হবে। এরপর ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত যেসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, সেসব পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো ২০২৭ সালের ৫৪তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও এতে অংশ নিতে পারবেন।
আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামির।
সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন, ফি পরিশোধ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী