ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মুন্সি মোস্তাফিজুর রহমান (ডাবলু) সভাপতি এবং আসাদুজ্জামান পলাশ সাধারণ সম্পাদক হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডুয়া (DUAA) ফ্লোরে আয়োজিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে কমিটি ঘোষণা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।
কমিটির অন্য পদে সিনিয়র সহসভাপতি হয়েছেন বশির আহমেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম খান এবং দপ্তর সম্পাদক আল আমিন মিরা।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গেট-টুগেদার আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সাবেক শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও যোগাযোগ জোরদার করার পাশাপাশি হলের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই