ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ঢাবি অ্যালামনাইয়ের সাবেক নির্বাচন কমিশনার শরীফ লুৎফুর রহমান আর নেই
নিজস্ব প্রতিবেদক: সাবেক জেলা জজ, বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিনবারের নির্বাচন কমিশনার শরীফ মো. লুৎফুর রহমান মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্র জানায়, ব্রেন স্ট্রোকের পর গত সাত দিন ধরে বিএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন শরীফ মো. লুৎফুর রহমান। পরে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বৃহস্পতিবার সকাল ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে শরীফ মো. লুৎফুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।দ্বিতীয় জানাজা গোপালগঞ্জের পারিবারিক মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে পরিবার, বন্ধু, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও অন্যান্য স্বজন রেখে গেছেন।
শরীফ মো. লুৎফুর রহমানের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ