ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
পুলিশের সাত কর্মকর্তার বদলি
নিজস্ব প্রতিবেদক: পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও রদবদল হয়েছে। এবার সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে একজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা তিনটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে ঢাকা পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত মো. হান্নানুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে এবং ফারজানা ইমরোজকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এপিবিএনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে পদায়ন করা হয়েছে খুলনা পিটিসিতে।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে বদলি করা হয়েছে। সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে এসআরবি থেকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. খালেদ ইবনে মালেককে হাইওয়ে পুলিশ থেকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১০ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।
এদিকে, গত ২৮ সেপ্টেম্বর জারি করা একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনি টাঙ্গাইলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
প্রজ্ঞাপনগুলোয় সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এর আগে গত ১৮ অক্টোবর অতিরিক্ত উপকমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী