×

ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি ‘গায়ের জোর’: রিজভী

২০২৬ অক্টোবর ৩১ ১৬:২১:২৮

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি ‘গায়ের জোর’: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ধারাবাহিকতা ও সংশোধনপ্রক্রিয়া অনুসরণ না করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি তোলাকে ‘গায়ের জোর’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাই সনদের কিছু বিষয় বাস্তবায়নে সাধারণ আইন প্রয়োজন, আবার কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত। এসব প্রক্রিয়া অনুসরণ না করে যা বলা হবে, তা-ই বাস্তবায়নের দাবি কোনো আইনি পথ হতে পারে না।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামসুল হুদার স্মরণে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপিসহ আরও অনেক রাজনৈতিক দলের ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। কারও কথা না শুনে যা বলা হবে, তা-ই মেনে নেওয়ার রাজনীতি গ্রহণযোগ্য নয়। সংবিধান সংস্কারের কথা বলতে গেলে এর নির্দিষ্ট ধারাবাহিকতা ও আইনি কাঠামো থাকতে হবে। সংসদে আলোচনা এবং সংবিধান সংশোধনের মাধ্যমেই এসব বিষয় বাস্তবায়ন সম্ভব।

দেশের চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ সারা বিশ্বে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধি চলছে। এই বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে। এর দায় বিরোধী দল সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। বিএনপি ও তারেক রহমান বিকল্প উপায়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি ও গ্যাস এনে দেশের কলকারখানা এবং সাধারণ মানুষের রান্নার ব্যবস্থা সচল রাখার আন্তরিক চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে রাজধানীর লোডশেডিং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী ও বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রিজভী বলেন, দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করছে। প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা দারিদ্র্যের হার অন্তত ৫ শতাংশ কমাবে। দেশীয় অর্থনৈতিক দৈন্য দূর করার পাশাপাশি টয়োটার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের কারখানা বাংলাদেশে স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাপান ও চীনে কূটনৈতিক সফর ও চুক্তি সফল করা হচ্ছে।

স্মরণসভায় মরহুম শামসুল হুদার প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, শামসুল হুদা ভাই ছিলেন প্রায় ৪০ বছরের পরীক্ষিত ও বিনয়ী রাজনীতিক। তিনি কখনো কারও সঙ্গে কটু কথা বলেননি বা সংঘর্ষে জড়াননি। অভিভাবকের মতো এসে সবাইকে স্নেহ করতেন। আজ রাজনৈতিক অঙ্গনে যখন মিথ্যাচার ও কলঙ্কলেপন বাড়ছে, তখন তাঁর মতো অভিভাবকতুল্য, নীতি-আদর্শে অটল নেতার অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে।

মুগদা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।

ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সদস্য শেখ মোহাম্মদ আলী চায়না, মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্যারট ও মাসুদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত