×

ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

রোববার থেকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম শুরু

২০২৬ অক্টোবর ৩১ ১৩:৪৭:৪৮

রোববার থেকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: গার্মেন্টস শিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজের বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, শুক্রবার শ্রমিকদের পক্ষ থেকে তাঁদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) তাঁরা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে নাম জানাবেন।

মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে শনিবার (৩১ অক্টোবর) শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বৈঠক করবেন বলেও জানান শ্রমসচিব।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত