×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

২০২৬ অক্টোবর ২৭ ১৮:৪৬:২২

না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক: ভারতের বর্ষীয়ান প্রযোজক, পরিচালক ও অভিনেতা ব্রিজেন্দ্র পাল সিং মারা গেছেন। টেলিভিশন জগতে তিনি বিপি সিং নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভারতীয় টেলিভিশনে অপরাধবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সিআইডি’র মাধ্যমে বিশেষ পরিচিতি পেয়েছিলেন বিপি সিং। অনুষ্ঠানটির প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তাঁর হাত ধরেই ‘সিআইডি’ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়।

ভারতীয় টেলিভিশনের দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ‘সিআইডি’। ১৯৮৮ সালে শুরু হওয়া এই ক্রাইম সিরিজে মুম্বাইয়ের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের বিভিন্ন রহস্যজনক ঘটনার তদন্ত করতে দেখা যেত। ধারাবাহিকটির বিভিন্ন পর্বে অপরাধের নেপথ্যের কারণ অনুসন্ধান, তদন্তের নানা মোড় এবং অপরাধীদের শাস্তির বিষয় উঠে আসত।

‘সিআইডি’র কয়েকটি পর্বে অভিনয়ও করেছিলেন বিপি সিং। সেখানে তাঁকে ডেপুটি কমিশনার অব পুলিশ শমশের সিংহ চিত্রোলের চরিত্রে দেখা যায়। প্রযোজনা, পরিচালনা ও অভিনয়—সব মিলিয়ে ধারাবাহিকটির জনপ্রিয়তায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

অপরাধবিষয়ক অনুষ্ঠানের পাশাপাশি ভৌতিক ও অতিপ্রাকৃত কাহিনিনির্ভর অনুষ্ঠান নির্মাণেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন বিপি সিং। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত ‘আহট’ ছিল তাঁর প্রযোজিত অনুষ্ঠান। এটিও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

দীর্ঘ কর্মজীবনে বিপি সিং এমন এক টেলিভিশন জগৎ গড়ে তুলেছিলেন, যার মাধ্যমে একাধিক প্রজন্মের দর্শকের কাছে পৌঁছেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ভারতীয় টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত