×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ঢাকেশ্বরী মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন শাওন

২০২৬ অক্টোবর ২১ ১৫:০৭:০৫

ঢাকেশ্বরী মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন শাওন

বিনোদন ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের বিদায়ের দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নিয়েছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীর উৎসবমুখর পরিবেশে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি।

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে অন্য ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দে শামিল হন শাওন।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলার আয়োজনে মেতে ওঠেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবের আমেজ। সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাওনকে।

এ সময় শাওন বলেন, ‘আমরা বন্ধু ঈদে দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’

সিঁদুর খেলার আয়োজনে অংশ নেওয়া ব্যক্তিরা একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং ছড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গার বিদায়ের বিষাদও ছিল সবার মনে।

শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা ওই শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হবে।

ছয় দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সিঁদুর খেলা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আনন্দ, সম্প্রীতি আর বিদায়ের আবহে মুখর রাজধানীর পূজামণ্ডপগুলো।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত