×

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন পোস্ট অপূর্বর, জানালেন মনের কথা

২০২৬ অক্টোবর ১৫ ২০:০১:২৪

মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন পোস্ট অপূর্বর, জানালেন মনের কথা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছেন। পর্দার বাইরেও তাঁর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে। এবার মেয়ের প্রথম জন্মদিনে তার ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেতা।

মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ের ছবি প্রকাশ করেন তিনি। অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানের মেয়ের নাম আনায়া। ছবিতে ছোট্ট আনায়ার মাথায় দেখা যায় একটি মুকুট।মেয়ের প্রথম জন্মদিনে তাকে ‘ছোট্ট রাজকন্যা’ বলে সম্বোধন করে ভালোবাসা জানিয়েছেন অভিনেতা। পোস্টে তিনি লেখেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’মেয়েকে ঘিরে গত এক বছরের অনুভূতির কথাও তুলে ধরেছেন অপূর্ব। তাঁর ভাষায়, সময় কীভাবে পেরিয়ে গেছে, তা বুঝতেই পারেননি তিনি। ঠিক এক বছর আগে মেয়ের আগমনে তাঁদের পৃথিবী বদলে যায়। তবে সেই পরিবর্তন এসেছে সবচেয়ে সুন্দরভাবে।

মেয়েকে বড় হতে দেখা, নতুন নতুন বিষয় আবিষ্কার করতে শেখা এবং তার হাসিতে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বলে উল্লেখ করেছেন এই অভিনেতা।মেয়ের মাথায় ছোট্ট মুকুটের ছবির প্রসঙ্গ টেনে অপূর্ব লেখেন, ‘আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’পোস্টের শেষাংশে মেয়ের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন তিনি। অপূর্ব লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’এর আগে গত বছরের ডিসেম্বরে কন্যাসন্তানের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অপূর্ব। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। বিয়ের চার বছর পর এই দম্পতির ঘরে আসে আনায়া।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে তেল সরবরাহে ঝুঁকি তৈরি... বিস্তারিত