×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সালমান শাহ হ/ত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৬:৩৪:২১

সালমান শাহ হ/ত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি, খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ০৫ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ হিসেবে ০৫ নভেম্বর নির্ধারণ করেন।

সালমান শাহর পক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৯৯৬ সালের ০৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারে নাম থাকা অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ০৬ সেপ্টেম্বর মারা যান। এ ঘটনায় তখন তাঁর বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ অপমৃত্যুর মামলা করেছিলেন।

পরবর্তী সময়ে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে-এ অভিযোগে ওই মামলাকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত