ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
নিজের বদলে মায়ের আলমারি থেকেই জামদানি নেন প্রভা
নিজস্ব প্রতিবেদক: শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, মায়া আর ভালোবাসার গল্প। কখনো প্রিয়জনের উপহার, আবার কখনো মায়ের আলমারি থেকে বেছে নেওয়া শাড়ি হয়ে ওঠে বিশেষ সাজের অনুষঙ্গ। এবার মায়ের জামদানি পরার আনন্দের সঙ্গে জড়িয়ে থাকা এমনই এক মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
নিজের জন্য শাড়ি না কিনে মায়ের সংগ্রহ থেকেই পছন্দের জামদানি বেছে নেন প্রভা। এর পেছনে রয়েছে মজার একটি কারণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় প্রভা বিভিন্ন পোস্টে অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন।
প্রভা জানান, জামদানি পরার ইচ্ছা হলে সাধারণত নিজের জন্য শাড়ি কেনেন না। বরং মায়ের সংগ্রহ থেকে পছন্দমতো একটি শাড়ি বেছে নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’
এর পেছনে খরচ বাঁচানোর বিষয়টিও রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রভা বলেন, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ