×

ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পরীমনিকে ঘিরে বিতর্কে মুখ খুললেন এমপি মানসুরা

২০২৬ নভেম্বর ০৫ ১৭:২১:১৫

পরীমনিকে ঘিরে বিতর্কে মুখ খুললেন এমপি মানসুরা

নিজস্ব প্রতিবেদক: আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক সাংবাদিকের বাগ্‌বিতণ্ডা ও গায়ে হাত দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মানসুরা আলম। পরীমনিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘শক্তিশালী নায়িকার’ কারণে যেন কারও ওপর মিডিয়া ট্রায়াল চালিয়ে জুলুম বা চরিত্রহনন করা না হয়।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মানসুরা আলম।

পোস্টে তিনি লিখেছেন, ‘এক সাংবাদিক ভদ্রলোককে এক নায়িকা তাকে আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন। এই নিয়ে হট্টগোলও হয়েছে।

সাংবাদিক ভদ্রলোককে আমি দীর্ঘদিন ধরে চিনি। দীর্ঘদিনের পরিচয়ে তাকে দেখেছি অত্যন্ত ভদ্র ও সেন্সিটিভ একজন মানুষ হিসেবে। সুযোগ পেয়ে কারো গায়ে হাত দিয়ে দিলাম, এইরকম মানসিকতা উনি কখনও পোষণ করে বলে মনে হয়নি। ভিডিও বাইট নিতে গিয়ে উনি কতটা সতর্ক থাকতেন সেইটাও দেখেছি। একজন মেয়ে হয়ে এতটুকু অন্তত বুঝি যে কে কিভাবে দেখছে, ভাবছে।

ইচ্ছা করলেই এই প্রসঙ্গ এড়িয়ে যেতে পারতাম কিন্তু শক্তিশালী নায়িকার কথা ভেবে যেন কারো উপর মিডিয়া ট্রায়াল করে জুলুম না হয়, চরিত্র হনন না হয়- সেইজন্যই এই পোস্ট।’

ওই সাংবাদিককে দীর্ঘদিনের পরিচিত উল্লেখ করে মানসুরা আলম বলেন, তাঁর সঙ্গে পরিচয়ের সূত্রে সাংবাদিককে অত্যন্ত ভদ্র ও সংবেদনশীল মানুষ হিসেবে দেখেছেন তিনি। ভিডিও বাইট নেওয়ার সময়ও ওই সাংবাদিক কতটা সতর্ক থাকতেন, তা-ও পোস্টে উল্লেখ করেন সংসদ সদস্য।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা... বিস্তারিত