×

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

২০২৬ অক্টোবর ২৯ ১৯:৫৬:৫২

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা শিবা শানু। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। তাঁর আসল নাম চৌধুরী মাজহার আলী। শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিতে হলে নিয়োগের শর্ত অনুযায়ী তাঁকে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।

অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশি সময় দিচ্ছেন শিবা শানু। এ কারণে অভিনয়েও কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সময়ে ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের কাছে নিজের আলাদা পরিচিতি ও অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত