ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
পররাষ্ট্রনীতি নিয়ে লন্ডনে আলোচনা করলেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক: লন্ডনে আয়োজিত একটি গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘চ্যাথাম হাউস’ এ আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে চ্যাথাম হাউসের পাশাপাশি যুক্তরাজ্যের অন্যান্য প্রধান গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার, অর্থনৈতিক কূটনীতি, ব্যবসা ও বিনিয়োগ, মানবাধিকার, যুব ক্ষমতায়ন, খাদ্যনিরাপত্তা, প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
এ ছাড়া জলবায়ু সহনশীলতা, জলবায়ু অর্থায়ন, কপ-৩১-এর প্রস্তুতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির রূপরেখা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের প্রধান উদ্যোগ, মূল অগ্রাধিকার এবং পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, এসব উদ্যোগ ও অগ্রাধিকার সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সামাজিক সহনশীলতা জোরদার করা, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সরকারের কৌশলগত দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন শামা ওবায়েদ।
আলোচনায় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত