ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রস্তুতির ঘাটতি নেই: সিইসি
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটারদের জন্য সুষ্ঠু পরিবেশ ও প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি জানান, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকায় মারামারি, সংঘর্ষ বা সহিংসতার কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। তবে কিছু অভিযোগের মধ্যে কয়েকটি নিষ্পত্তি করা হয়েছে। সরকারদলীয় প্রার্থীর জনসভার স্থানে ব্যানার টাঙানোর অভিযোগে সেগুলো সরানো হয়েছে। সরকারি চিকিৎসকদের স্বাস্থ্যশিবিরের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়ার পর সেটিও বন্ধ করা হয়েছে।
নির্বাচনী নিরাপত্তায় প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ২১ প্লাটুন বিজিবি, যা জাতীয় নির্বাচনের তুলনায় বেশি বলে জানান সিইসি। পুলিশ, আনসার, বিচার বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতাও পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রেখে ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে চায়, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে ভোট দিতে পারেন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত