×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে উৎসাহিত করল পুলিশ

২০২৬ অক্টোবর ২৮ ২০:৩১:২৪

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে উৎসাহিত করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ‘পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পরুন’—এই বার্তা সামনে রেখে মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এ কর্মসূচির অংশ হিসেবে হেলমেট পরা চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে নেত্রকোনা শহরের ব্যস্ততম এলাকায় সচেতনতামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় হেলমেট পরা মোটরসাইকেল চালকদের থামিয়ে নিজ হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে তাঁদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, হেলমেট ব্যবহার করলে মৃত্যুঝুঁকি কমে। পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বরং নিজের জীবন ও পরিবারের কথা চিন্তা করে হেলমেট পরতে হবে।

তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকদের মৃত্যুঝুঁকি বেশি। তাই চালক ও আরোহী—উভয়েরই মানসম্মত হেলমেট ব্যবহার করা উচিত।

মো. তরিকুল ইসলাম বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। চালকদের সচেতন করতে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে।

কর্মসূচি চলাকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে তাঁদের হেলমেট দেওয়া হয়। এ ছাড়া চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

পুলিশের কাছ থেকে ফুল পেয়ে মোটরসাইকেল চালক গোলাম কিবরিয়া বলেন, পুলিশ থামতে বলায় প্রথমে ভেবেছিলেন, কোনো কারণে হয়তো তাঁকে আটকানো হয়েছে। এতে কিছুটা ভয় পেয়েছিলেন তিনি। পরে পুলিশ সুপার নিজ হাতে ফুল দেওয়ায় অবাক হন। তাঁর ভাষায়, এটি খুবই ভালো উদ্যোগ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত