ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি ২০২৭ সালের জন্য আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের নির্দেশের পর ট্রাম্প প্রশাসনকে এ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিতে হচ্ছে। তবে এবারের লটারিতে বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আগামী ২৯ অক্টোবর প্রকাশিতব্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক জিনসুক ওহতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ডিভি লটারির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩০ দিন চলবে। আর ৩ ডিসেম্বরের মধ্যে লটারির বিজয়ীদের ফল প্রকাশ করতে হবে।
তবে ভিসা পাওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় থাকবে।
বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে ২৯ অক্টোবর
চলতি বছরের ডিভি লটারিতে যোগ্য দেশগুলোর তালিকায় বাংলাদেশ থাকবে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী ২৯ অক্টোবর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ডিভি লটারির মাধ্যমে ৫০ হাজারের বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে গেছেন। তবে ২০১২ সাল থেকে বাংলাদেশ এই কর্মসূচির বাইরে রয়েছে।
যেভাবে চালু হয় ডিভি লটারি
১৯৯০ সালের ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের শাসনামলে ডাইভারসিটি ভিসা কর্মসূচি চালু করা হয়। ঐতিহাসিকভাবে যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী যান, সেসব দেশের নাগরিকদের অভিবাসনের সুযোগ দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
তবে লটারিতে নির্বাচিত হলেই যুক্তরাষ্ট্রে যাওয়ার নিশ্চয়তা পাওয়া যায় না। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করতে হয়।
আইনি জটিলতায় আটকে ছিল আবেদনপ্রক্রিয়া
২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ডিভি লটারির আবেদনপ্রক্রিয়া স্থগিত করে। পরিস্থিতি অনুকূলে এলে নতুন সময়সূচি ঘোষণার কথা জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘ বিলম্বের কারণে ২০২৭ সালের লটারি কার্যক্রম বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে ‘রেড ইগল ল’ নামের একটি আইনি সংস্থা এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত নিবন্ধনের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করেন।
তবে ডিভি লটারি পুনরায় চালুর বিষয়ে আইনি বিরোধ এখনো শেষ হয়নি। আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে মার্কিন রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে আদেশটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আদালত সেই আবেদন মঞ্জুর করলে নিবন্ধন শুরুর সময়সূচি আবারও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)