ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নির্বাচনী বা টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে এসএসসি পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ, ফল প্রকাশ ও পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া সব শিক্ষার্থীর টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। টেস্ট পরীক্ষার ফল প্রকাশের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ২০২৬।
সিলেবাসের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে।
সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়ন করা হবে। এ মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে।
সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরসংবলিত হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে বিজ্ঞপ্তিতে আবারও বলা হয়েছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের ছাড়া অন্য সব শিক্ষার্থীর জন্য এ পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- সাড়ে ৯ মাসে ১ হাজার ২৭৫ জনের পুশইন ঠেকানো হয়েছে: বিজিবি