ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম, সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগে অনিয়মের মাধ্যমে আর্থিক ক্ষতি করার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক রেজিস্ট্রার সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৫ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনবহির্ভূত পদে জনবল নিয়োগ এবং এ প্রক্রিয়ায় উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুদকের নথি অনুযায়ী, স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সন্তোষ কুমার বসু রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকাকালে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।
নথিতে বলা হয়েছে, ইউজিসির অনুমোদনবহির্ভূত এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদের অতিরিক্ত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে অবৈধভাবে বাছাই বোর্ডের সদস্যদের প্রভাবিত করা হয়। পরে উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দিতে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করা হয়।
দুদকের হিসাবে, এসব নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করা হয়েছে। এ অর্থকে সরকারের আর্থিক ক্ষতি হিসেবে উল্লেখ করেছে কমিশন।
এ ঘটনায় স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ফাইনালে ওঠার সমীকরণে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ