ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের দশম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চীনা চলচ্চিত্র দিবস আজ ১৪ অক্টোবর ২০২৬ বুধবার আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শাওপেং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং একাডেমিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এটি শিক্ষার্থীদের চীনা ভাষা শেখা, চীনা সংস্কৃতি অন্বেষণ এবং চীনা সমাজ সম্পর্কে ব্যাপক ধারণা অর্জনের সুযোগ করে দিয়েছে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করে আসছে। শিক্ষকতা, গবেষণা, অনুবাদ, কূটনীতি, ব্যবসা- সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে বাংলাদেশ এবং চীনের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি এই প্রতিষ্ঠানের স্নাতকদের প্রতি আহ্বান জানান।
ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শাওপেং বলেন, চলচ্চিত্রের কোনো সীমানা নেই। সংস্কৃতি মানুষকে একত্রিত করে। চলচ্চিত্র এমন একটি শিল্প যা ভাষার বাধা অতিক্রম করে। তিনি বলেন, জনগণের মধ্যে আদান-প্রদানই চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি। চীনা ভাষা শেখা এবং এর ব্যবহারের মাধ্যমে চীনের আধুনিকীকরণের পেছনের রহস্যগুলো আবিষ্কার করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)