ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ডে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরিতে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য গত ৪ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ অক্টোবর সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোর নাম, সংখ্যা ও বেতন স্কেল নিচে দেওয়া হলো—1. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
2. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
3. পদের নাম: ইউডিএ/কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
4. পদের নাম: অটোমেকানিক
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
5. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২৫টি
বেতন স্কেল: ২২,৮০০–৫২,২০০ টাকা (গ্রেড-১৫)
6. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
7. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
চাকরিগুলো পূর্ণকালীন ও স্থায়ী। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এসব পদে আবেদন করতে পারবেন। ৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিতলিংকে ক্লিক করে প্রথমে নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর আবেদন ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন ফি
সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের ১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য ১১২ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি দিতে হবে। অনগ্রসর প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা। ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে অনলাইন ব্যাংকিং, কার্ড অথবা বিকাশের মাধ্যমে এ ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা। পদের যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে নির্ধারিতলিংকে ক্লিক করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন