ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সার আমদানিতে ৫৪৩ কোটি টাকার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি খাতের চাহিদা মেটাতে কানাডা ও সৌদি আরব থেকে সার আমদানির পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ইউরিয়া সার কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য মোট ১ লাখ ১০ হাজার টন সার কেনার তিনটি প্রস্তাব করা হয়েছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৪৩ কোটি ৪ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় সার কেনার প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় এসব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভা সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। নবম লটে এই সার কেনার জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। ১১তম লটে এ সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার।
একই অর্থবছরে কাফকো থেকেও ষষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার পরিকল্পনা রয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।
তিনটি প্রস্তাব বাস্তবায়িত হলে কানাডা, সৌদি আরব ও কাফকো থেকে সব মিলিয়ে ১ লাখ ১০ হাজার টন এমওপি ও ইউরিয়া সার সংগ্রহ করবে সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?