ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের আয় আরও বাড়বে: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: গত তিন বছরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সত্ত্বেও শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিয়ে সরকার দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তবে মজুরি নির্ধারণের ক্ষেত্রে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি বোর্ড নতুন কাঠামো নির্ধারণ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শিল্পেও জ্বালানি সংকট রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও ইতিহাসে প্রথমবারের মতো আগের পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের ব্যবধানে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
তিনি জানান, গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। একটি গ্রেডে ঐকমত্য না হলেও গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়েছে। ওই গ্রেডে শ্রমিক পক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিক পক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। পরে ভোটের মাধ্যমে দুই পক্ষের প্রস্তাবের মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। সারা দেশে গণতন্ত্রের যে শক্তিমত্তা দেখা যাচ্ছে, গার্মেন্টস খাতের ন্যূনতম মজুরি নির্ধারণেও তার প্রতিফলন ঘটেছে।
মজুরি বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে। ২০২৩ সালে গ্রেড-১-এর শ্রমিকদের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এবার তা বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এ গ্রেডে মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ।
তিনি আরও বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও তিন বছরে চারটি গ্রেডে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি করা হয়েছে। এর সঙ্গে বোনাস ও ওভারটাইম যুক্ত হলে মাস শেষে শ্রমিকদের প্রাপ্ত অর্থ আরও ভালো ও সম্মানজনক অবস্থানে পৌঁছাবে।
মাহদী আমিন বলেন, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান, ব্যয় বৃদ্ধি, দেশের অন্যান্য শিল্পের মজুরি, শিল্পের সক্ষমতা এবং বড়, মাঝারি ও ছোট কারখানার পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোর সঙ্গেও তুলনা করা হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করেই মজুরি বোর্ড সম্মিলিতভাবে নতুন কাঠামো নির্ধারণ করেছে।
নতুন মজুরি কাঠামো নিয়ে সন্তুষ্টির কথাও তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, গতকাল থেকে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষের কাছে নতুন মজুরি কাঠামো গ্রহণযোগ্য হয়েছে। অনেকেই এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ফলপ্রসূ এ মজুরি কাঠামো ঘোষণা করায় মজুরি বোর্ডকে আবারও ধন্যবাদ জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?