ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ভারত-পাকিস্তানের চেয়ে শ্রমিকদের মজুরি বেশি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নতুন মজুরি কাঠামোর বিষয়ে এ কথা বলেন।
রিজভী বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এর অংশ হিসেবে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।
নতুন মজুরি কাঠামোর তথ্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেড অনুযায়ী সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন পর্যায়ে বেতন বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা। তাঁর দাবি, এই মজুরি প্রতিবেশী ভারত ও পাকিস্তানের শ্রমিকদের তুলনায়ও বেশি।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রিজভী। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে গঠিত কমিটির নেতৃত্বের প্রতি আস্থার কথাও জানান তিনি।
এদিকে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন রিজভী। তাঁর ভাষ্য, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি সীমান্তের ওপার থেকে বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার আর ফিরে আসার সুযোগ হবে না।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বিষয়ে যে কথাবার্তা ছড়ানো হচ্ছে, তা নিয়েও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, দেশের জনগণের ওপর আগ্রাসন চালিয়ে কোনো শক্তি আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত