ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি-সংক্রান্ত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সীমা আগামী ২৮ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়। প্রাথমিকভাবে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর পর্যন্ত।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদনকারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। গত ১১ নভেম্বর আবেদনপ্রক্রিয়া শুরুর পর আজ সোমবার পর্যন্ত ১২ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৩৩১ জন আবেদন করেছেন।
সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর বহাল রাখা হয়েছিল। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আরও দুই দিন সময় বাড়ানো হলে ভর্তিচ্ছুরা ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আর তিন দিন বাড়ানো হলে ২৮ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি আবেদনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট