ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে মালামাল ছড়িয়ে পড়ায় চট্টগ্রামমুখী লেনে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে এ যানজটের সৃষ্টি হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায়ও যানজটের তীব্রতা ছিল।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নয়াবাড়ী থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কিছু সময় যানবাহন এগোলেও পরে আবার দীর্ঘক্ষণ থেমে থাকছে।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগী।
যাত্রী মো. শাহাদাত বলেন, মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। অফিসের সময় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা আমাদের দুর্ভাগ্য।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডারের ওপর তুলে দেন। এতে ট্রাকের মালামাল সড়কজুড়ে ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। ইতোমধ্যে সার্ভিস লেন চালু করা হয়েছে। দ্রুত যানজট নিরসন করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী