ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
জবিতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।
উপাচার্য বলেন, প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপরেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন তাঁরা। পরে আটক কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে হস্তান্তর করা হয়।
এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করেন তাঁরা।
এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তিনি জানান, করিডরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখার কারণ জানতে চেয়ে শিক্ষার্থীরা তাঁকে প্রশ্ন করেন এবং এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)