ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এদিকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভারের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা জড়ো হন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
একই সময়ে সাভারের রাজফুলবাড়ী এলাকায়ও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। একেএইচসহ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর মঙ্গলবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ ঢাকা পোস্টকে জানান, একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি কাজ করছে।
অন্যদিকে সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা এবং যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
বেলা ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ অব্যাহত রেখেছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের