ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের সুযোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়নের সুযোগ সৃষ্টির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। এ উদ্যোগকে দুই দেশের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ইতিবাচক ফল হিসেবে দেখছে ঢাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিক্রিয়ায় এ কথা জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ যোগ্যতা অর্জনের ফলে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হবে। পাশাপাশি বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে। এর ফলে দেশের উন্নয়ন কার্যক্রম ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। একই সঙ্গে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং শ্রমমান জোরদারে সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতিও এটি আস্থার বহিঃপ্রকাশ।
বাংলাদেশ সরকার আশা করছে, ডিএফসির অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে দেশে প্রকৃত বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং উভয় দেশের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের